| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেনিন ভারত-বাংলাদেশ ম্যাচে কে হলেন ম্যান অফ দ্য ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৬ ০০:০৩:১৩
জেনেনিন ভারত-বাংলাদেশ ম্যাচে কে হলেন ম্যান অফ দ্য ম্যাচ

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানের মধ্যেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসানের ৮০ ও তাওহিদ হৃদয়ের ৫৪ রানে ম্যাচে ফেরে টাইগাররা। এরপর শেষদিকে লোয়ার অর্ডারের ব্যাটার নাসুম আহমেদের ৪৪ ও শেখ মাহেদি হাসানের ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে টাইগাররা।

দলীয় ১৫ রানের মধ্যেই দুই ব্যাটারকেই ফেরান ভারতীয় বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারেই লিটনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামির শিকার হন তিনি। ডানহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন।

পরের ওভারে শার্দুল ঠাকুরের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন জুনিয়র তামিম। মাঠ ছাড়ার আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন।

লম্বা সময় পর জাতীয় দলে ফিরেও কাজে লাগাতে ব্যর্থ হন আনামুল হক বিজয়। শার্দুল ঠাকুরের দ্বিতীয় শিকার বনে ১১ বলে ৪ রান করে বিদায় নিতে হয় তাকে। এতে করে ষষ্ঠ ওভারের ভেতরই ২৮ রান তুলতেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

এরপর অধিনায়ক সাকিব ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। তবে ব্যক্তিগত ৩ ও ৫ রানে দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মিরাজ। খোঁচা দিতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেন মিরাজ। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলেড় বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ধীরগতিতে ২৮ বলে ১৩ রান করেন ডানহাতি এই ব্যাটার।

উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। পঞ্চম উইকেট তারা দুজনে মিলে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়েন। এর মাঝে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৫৫তম ফিফটি। তবে ৮৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রানে থেমে যায় তার ইনিংস। তিনি ১ টি উইকেটও নেন। যার জন্য সাকিব আজ ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...