তুমুল লড়াইয়ে এই মাত্র শেষ হলো ভারত বনাম বাংলাদেশ জেনেনিন ফলাফল
যে অভিশাপে বাংলাদেশ ছিল আজ তা ভারতের কাছে চলে গেল তারা নিজেদের ৫০ ওভার খেলতে পারেনি ১ বল বাকি থাকতেই সব উইকেট পড়ে যায় ভারতের। ২৬৬ রানের টার্গেটে নেমে ১৭ রানে ২ উইকেট হারানোর পর থেকেই সতর্ক রাহুল ও গিল। শুরুর চাপ অনেকটাই কমিয়ে এনেছেন তাঁরা। দুজনের জুটিতে ৫০ রানও উঠে গেছে। ১৬ ওভারশেষে দলীয় স্কোর ৭৩। গিল এগোচ্ছেন ফিফটির পথে। আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান। তাঁর বলে ক্যাচ তুলেছেন লোকেশ রাহুল। বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এ জুটি ভাঙা। মেহেদী করলেন সেটিই। রাহুল থেমেছেন ৩৯ বলে ১৯ রানে। গিলকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন, নিজে গতি বাড়াতে গিয়ে ধরা পড়লেন মিডউইকেটে।
আগের ওভারে রাহুলকে ফিরিয়েছিলেন মেহেদী। তাঁকেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কা মারলেন গিল। ফিফটিতেও পৌঁছে গেলেন। ৬১ বল খেলেছেন ফিফটি করতে। ২০ ওভারশেষে ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮৯ রান।
মিরাজকে রিভার্স সুইপের অপশন বেছে নিয়েছিলেন কিষান। ব্যর্থ হলো সেটি। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এলবিডব্লিউ দেন, সেটি রিভিউও করেন কিষান। তবে বল ট্র্যাকিং দেখানোর আগেই হাঁটা ধরেন কিষান। ফেরার অপশন খুঁজে পাননি আর। ১০০ রান তোলার আগেই চতুর্থ উইকেট হারিয়ে চাপে ভারত।
উইকেটটা খুব করে দরকার ছিল বাংলাদেশের। সেটি এনে দিলেন সাকিব নিজেই। বোল্ড করেছেন সূর্যকুমারকে।
শুরু থেকেই সুইপের দিকে মনযোগ ছিল সূর্যকুমারের, বেশ বড় স্ট্রাইড নিয়েও সেটির চেষ্টা করছিলেন। সুইপ করতে গিয়ে নাগাল পাননি এবার। ৩৪ বলে ২৬ রান করে থেমেছেন তিনি। ওয়ানডেতে এখনো পায়ের নিচে ঠিক মাটি খুঁজে পাননি। এ ম্যাচ ভালো একটা সুযোগ ছিল ভারতের বিশ্বকাপ দলে থাকা সূর্যকুমারের। সেটি কাজে লাগাতে পারলেন না।
মোস্তাফিজের ওপর চড়াও হতে গিয়ে ফিরে যেতে হলো জাদেজাকে। বড় শট খেলতে গিয়েছিলেন, মিস করে গেছেন পুরোপুরি। মোস্তাফিজের শর্ট অব আ লেংথে করা গতিময় বলে জাদেজা হারিয়েছেন মিডল স্ট্যাম্প। ফিরেই সফল বাংলাদেশের বাঁহাতি পেসার, পড়ল ভারতের ষষ্ঠ উইকেট। গিলকে অপর প্রান্তে রেখে ফিরলেন আরেকজন।
এ উইকেটটির খোঁজেই ছিল বাংলাদেশ। সেটি এনে দিলেন মেহেদী হাসান। ঠিক আগের বলেই ইনিংসের সবচেয়ে লম্বা ছক্কাটি মেরেছিলেন লেগ সাইডে। এবার মেহেদীর অফ স্টাম্পের বেশ বাইরের বলে টেনে মারতে গিয়ে লং অফে হৃদয়ের হাতে ধরা পড়েছেন। তার আগে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস—১৩৩ বলে ১২১ রান।
৪৯তম ওভারের প্রথম বল। মোস্তাফিজকে ঘুরিয়ে খেলতে গিয়ে স্কয়ার লেগে থাকা মিরাজের হাতে ধরা পড়েছেন শার্দূল ঠাকুর। রিপ্লে দেখে কোনো সংশয়ই ছিল না, যদিও অন ফিল্ডের আম্পায়াররা শুরুতে নিশ্চিত ছিলেন না। আর মিরাজ যে সেখানে ছিলেন, সেটিও যেন ভুলে গিয়েছিলেন শার্দূল।
কিন্তু স্ট্রাইক ফিরে পেয়ে তৃতীয় বলে ফুলটস পেয়ে কাভার দিয়ে চার মেরেছেন অক্ষর। চতুর্থ বলে ছিল স্লোয়ার, তাতে আর টাইমিং করতে পারেননি অক্ষর। তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। লং অফ থেকে ছুটে এসে ভালো ক্যাচ নিয়েছেন তানজিম। ৮ বলে দরকার ১২ রান, কিন্তু বাকি শুধু শেষ উইকেট।
শর্ট বল, স্লোয়ার, স্লোয়ার, স্লোয়ারে চার, ইয়র্কার+১ (রানআউট)—প্রায় ‘পারফেক্ট’ শেষ ওভার করলেন তানজিম হাসান। আর তাতেই এল ৬ রানের জয়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল ২০১২ সালে মিরপুরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
