| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাতে মাঠে নামছে ব্রাজিল, ম্যাচটি দেখবেন যে ভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৩ ১৫:০৭:১৪
রাতে মাঠে নামছে ব্রাজিল, ম্যাচটি দেখবেন যে ভাবে

শনিবার (৩ জুন) রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফার ওয়েসবসাইটে। এছাড়া টেলিভিশন পাবলিকা ও টেলিভিশন পাবলিকার ওয়াবসাইটেও দেখা যাবে ব্রাজিল-ইসরায়েলের লড়াই।

এই ইসরায়েলকে ভিসা দেয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত তারাই এখন কোয়ার্টার ফাইনাল খেলবে। কিন্তু স্বাগতিক দেশ আর্জেন্টিনা নিজ দেশের দর্শক।

গ্রুপ ডি থেকে ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে সেলেসাও যুবারা তিউনিসিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে ইসরায়েল গ্রুপ সি থেকে অংশ নেয়। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। আর নকআউটে উজবেকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরও মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়। রোববার অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া বনাম নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ের মধ্যে।

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল উঠে আসে নকআউট পর্বে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...