| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

হারলেই বাদ, প্লে-অফের দৌড়ে ৬ ম্যাচে ৬ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৮ ১২:৫৫:০০
হারলেই বাদ, প্লে-অফের দৌড়ে ৬ ম্যাচে ৬ দল

এবারের আসরের আর মাত্র ছয়টি ম্যাচ বাকি থাকলেও নিশ্চিত না প্লে-অফের চার দল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৯ জয়ে প্লে-অফ নিশ্চিতের আভাস দিয়ে রেখেছে গুজরাট টাইটান্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ছাড়া আর কোনো দলই নিশ্চিত না। তবে প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে ছয় দল।

এদিকে বুধবার (১৭ মে) পাঞ্জাব কিংসকে হারিয়ে এ লড়াই আরও জমিয়ে তুলেছে এরই মধ্যে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালস। আর এতে প্লে-অফের দৌড়ে বাড়তি সুবিধাই পাচ্ছে অন্য দলগুলো।

দিল্লির সঙ্গে হেরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে চলে গেছে পাঞ্জাব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে প্রীতি জিনতার দল। আর সমান ম্যাচে ১২ পয়েন্টে নেট রানরেটে এগিয়ে থেকে টেবিলের ছয়ে গত আসরের রানার্স-আপ দলটি। তাই শেষ ম্যাচে যে দলই জিতুক না কেন, ১৪ পয়েন্টের বেশি হচ্ছে না কোনো দলেরই পয়েন্ট।

আর পাঞ্জাব জয় পেলেও প্লে-অফ অনিশ্চিত দলটির। কারণ, ১৪ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থেকে পাঁচে উঠে আসবে দলটি। আর রাজস্থান জয় পেলে টেবিলের চারে উঠে আসবে। এক্ষেত্রে তাদেরও প্লে-অফ নিশ্চিত না। তখন অন্য দলগুলোর ওপরই তাদের চেয়ে থাকবে হবে।

অন্যদিকে ১৩ ম্যাচে কলকাতারও পয়েন্ট ১২। শেষ ম্যাচে টেবিলের তিনে থাকা লখনৌর বিপক্ষে খেলবে লিটনবিহীন দলটি। এ ম্যাচে রানরেটে এগিয়ে থেকে জয় তুলে নিতে পারলেই, প্লে-অফের দৌড়ে টিকে যাবে কেকেআর।

এক্ষেত্রে নীতিশ রানার দলের প্রধান বাধা রয়্যাল চ্যালেঞ্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই তাদের শেষ ম্যাচে হারলে এবং বাকি থাকা দুই ম্যাচের অন্তত একটি বেঙ্গালুরুর হারলেই সবগুলো দলের পয়েন্ট হবে সমান ১৪। এক্ষেত্রে প্লে-অফে উঠে যেতে পারে কেকেআর।

অন্যদিকে বাকি থাকা দুই ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত কোহলির দলের। এক্ষেত্রে অন্য কোনো দলের দিকে চেয়ে থাকতে হবে না। তবে যেকোনো এক ম্যাচে হারলেই সমীকরণ পাল্টে যাবে। তখন অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ নেই দলটির।

আর শেষ ম্যাচে মুম্বাই জয় পেলেও তাদের প্লে-অফ নিশ্চিত না। এক্ষেত্রে মুম্বাই, বেঙ্গালুরু ও লখনৌর হারের অপেক্ষা করতে হবে তাদের। এখন শেষ পর্যন্ত কোন চার দল প্লে-অফে জায়গা করে নিচ্ছে, তা-ই দেখার অপেক্ষায় আইপিএল প্রেমীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...