| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শেষ বলে চার মেরে কলকাতাকে বাঁচাল সেই রিঙ্কু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৯ ১১:০২:০৯
শেষ বলে চার মেরে কলকাতাকে বাঁচাল সেই রিঙ্কু

আসরের অন্যতম শক্তিশালী দল পাঞ্জাব কিংসের এই পেসার প্রথম চার বলে দিয়েছিলেন ৪ রান। পঞ্চম বলে আউট হয়ে যায় রাসেল। এই অবস্থায় কলকাতার জয় পাওয়া নিয়ে শঙ্কা জাগে। অবশ্য শেষ বলে ফাইন লেগে সুইপ করে কলকাতাকে জিতিয়ে মাঠ ছাড়েন সেই ৫ বলে ৫ ছাক্কা মারা রিঙ্কু। ৫ উইকেটের জয়ে পয়েন্ট ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে নীতিশ রানার দল।

পাঞ্জাবের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে কলকাতাকে স্বস্তির শুরু এনে দেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ। এই দুজন ওপেনিং জুটিতে তোলেন ৩৮ রান। গুরবাজ ১২ বলে ১৫ করে ফেরেন। এরপর জেসন রয়ও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি আউট হন ২৪ বলে ৩৮ রান করে।

ভেঙ্কাটেস আইয়ার বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১৩ বলে ১১ করে আউট হয়ে গেছেন। এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন রানা। এরপর আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং মিলে কলকাতাকে জয়ের অনেক কাছে নিয়ে যান। শেষ ওভারের পঞ্চম বলে রাসেল রান আউট হলে কলকাতার জয় পাওয়া নিয়ে শঙ্কা জাগে।

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল পাঞ্জাব। ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও প্রাভসিমরান সিং তোলেন ৩৮ রান। প্রাভসিমরান আউট হন ১২ রান করে। এরপর ভানুকা রাজাপাকশে এসে ব্যর্থ হয়েছেন। বেশ কয়েক ম্যাচ পর সুযোগ পেয়ে তিনি ফেরেন শূন্য রানে।

লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১৫ রান করে আউট হন। দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোর পর জিতেশ শর্মাকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন ধাওয়ান। জিতেশ ১৮ বলে ২১ করে আউট হলে এই জুটি ভাঙে। একপ্রান্ত আগলে রাখা শিখর ধাওয়ান ৪৭ বলে ৫৭ রান করে ফেরেন।

শেষের দিকে রিশি ধাওয়ানের ১১ বলে ১৯, শাহরুখ খানের ৮ বলে ২১ ও হারপ্রিত ব্রারের ৯ বলে ১৭ রানের ক্যামিওতে ১৭৯ রানের পুঁজি পায় পাঞ্জাব। কলকাতার হয়ে আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এ ছাড়া ২টি উইকেট পান হার্শিত রানা। আর একটি করে উইকেট পেয়েছেন সুয়াশ শর্মা ও নীতিশ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...