| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

অবশেষে কলকাতা শিবিরে যোগ দিল লিটনের বদলি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৮ ১৬:৪২:২০
অবশেষে কলকাতা শিবিরে যোগ দিল লিটনের বদলি ক্রিকেটার

আইপিএলের ১৬ তম এই আসরে লিগ পর্বে আরও চারটি ম্যাচ রয়েছে কলকাতার। নকআউট পর্বে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। এক ম্যাচ খেলেই আইপিএলের মাঝ পথ থেকে পারিবারিক ইমারজেন্সি এবং জাতীয় দলের খেলা থাকায় আইপিএল ছেড়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে দিন কয়েক আগে কেকেআর কর্তৃপক্ষ ক্যারিবীয় ব্যাটার চার্লসকে দলে নেয়ার কথা জানিয়েছিল।

তিনি সোমবার সকালে যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। যদিও এদিন পাঞ্জাবের বিপক্ষে তার মাঠে নামা নিশ্চিত নয়। বিমান যাত্রার ধকল কাটিয়ে উঠতে পারলে, তাকে খেলাতেও পারে কলকাতা।

চার্লস কলকাতা নাইট রাইডার্স পরিবারের তৃতীয় ক্যারিবীয় সদস্য। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন দীর্ঘদিন ধরে কেকেআরে আছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ৩৪ বছর বয়সি চার্লস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ উইকেটরক্ষক ব্যাটারের ৪৮টি ওয়ানডে এবং ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ২২৪টি। যেখানে ২১৯ ইনিংস খেলে করেছেন ৫৬০৭ রান। এই ইনিংসগুলোতে চার্লসের ঝুলিতে আছে তিনটি শতরান এবং ৩২টি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিতই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন চার্লস। সবশেষ বিপিএলের ফাইনালে লিটনদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতাতে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। এবার তার সার্ভিস পাওয়ার আশায় কলকাতা। এর আগে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পারিবারিক সমস্যার কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলে তার পরিবর্তে জেসন রয়কে দলে নিয়েছিল কেকেআর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...