| ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৮ ১৫:৫০:২৯
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই চরম দুঃসংবাদ

বিশ্বকাপের বছর হওয়ায় আয়ারল্যান্ড সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। যার জন্য অনেক আগ থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিল বাংলাদেশ দল। ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে এসেক্সেও বেশ আগেই উড়াল দিয়েছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সব যেন ভেস্তেই যাচ্ছে। প্রস্ততি হয়নি ঠিক মতো। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলা হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচ। এখন শঙ্কা জেগেছে মূল সিরিজের ম্যাচ নিয়েও।

মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ইংল্যান্ড সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচও শুরু হবে একই সময়।

ইংল্যান্ডে চলছে বর্ষাকাল। থেমে থেমেই হচ্ছে বৃষ্টি। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে যা চলতে পারে সারাদিনই। তাই শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও। প্রথম ম্যাচের মতো সিরিজের বাকি দুই ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির শঙ্কা আছে। আর ১৪ মে সিরিজের শেষ ম্যাচের দিন ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তাই খানিকটা বিপাকে ক্রিকেটাররাও।

আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। তবে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের চেয়ে আইরিশদেরই ক্ষতিটা বেশি হবে। কেননা এই সিরিজ ৩-০'তে জিতলে আইসিসি সুপার লিগের শীর্ষ আটে থেকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...