| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

আম্পায়ার আউট না দিলেও সাজঘরের পথে হাঁটলেন নাবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ১৬:১৫:৪৮
আম্পায়ার আউট না দিলেও সাজঘরের পথে হাঁটলেন নাবিল

ঘটনা ম্যাচের ৩০তম ওভারের। হাফ সেঞ্চুরি হাঁকানো নাবিল এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। দলকেও নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। কিন্তু শেখ জামালের ক্রিকেটার সাইফ হাসানের বেরিয়ে যাওয়া বল খোঁচা দিয়ে বসেন নাবিল।

উইকেটরক্ষক নুরুল হাসান সোহানসহ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ক্রিকেটাররা জোরালো আবেদন করেন, কিন্তু সাড়া দেননি আম্পায়ার। আউট না দেওয়ায় অধিনায়ক সোহানকে আম্পায়ারের কাছে এসেও তাকে বোঝাতে দেখা যায়। তবে নাবিল আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে স্পোর্টসম্যাশিপের পরিচয় দিয়ে হাঁটা ধরেন সাজঘরের পথে।

নাবিল চলে যাওয়ার পর শেখ জামাল ক্রিকেটারদের আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তরুণ এই ক্রিকেটার সাজঘরে ফেরার পথে পেয়েছেন প্রতিপক্ষের বাহবাহ'ও। শেখ জামালের ফিল্ডারদের দৌড়ে গিয়ে নাবিলের কাঁধে হাত রেখেও কথা বলতে দেখা যায়।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে রোববার (৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে। নাবিল সাজঘরে ফেরেন ৭৫ রান করে। আম্পায়ার আউট না দেওয়ায় চাইলে তিনি ক্রিজে থেকে সেঞ্চুরিও তুলে নিতে পারতেন।

এদিন শেখ জামাল আগে ব্যাটিং করে ২৭৭ রানের লক্ষ্য দেয়। নাবিলসহ ৩০তম ওভারে সাইফ দুই উইকেট নেন প্রাইম ব্যাংক রান তাড়া করতে নেমে ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে ব্যাটিং করছে। আন্তর্জাতিক ক্রিকেটেও নাবিলের মত দৃষ্টান্ত থাপন করার ঘটনা অনেক আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...