সল্টের ব্যাটিং ঝড়ে বেঙ্গালুরুকে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল দিল্লি
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ১০:২৯:৫৮
গতকাল শনিবার দিল্লির ঘরের মাথে অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। তদের ওপেনার বিরাট কোহলির ৫৫, ফাফ ডু প্লেসির ৪৫ ও টপ অডার ব্যাটসম্যান মাহিপাল লোমরোর ৫৪ রানে ভর করে নির্ধারিত সময়ে ৪ উইকেটে ১৮১ রান করেছিল আরসিবি। জবাবে রান তাড়া করতে নেমে ইংলিশ ব্যাটার ফিল সল্টের ৮৭ রানে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি।
