| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কোচের অপ্রিয় হলেও জায়গা পাবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৬ ১২:৪৯:০৮
কোচের অপ্রিয় হলেও জায়গা পাবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দলে

এদিকে,বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রকাশিত হলো ভারতীয় টিম স্কোয়াড। অস্ট্রেলিয়ার ফাইনাল স্কোয়াড প্রকাশিত হওয়ার পরই প্রকাশিত হয় ভারতীয় স্কোয়াড। ভারতীয় স্কোয়াডে দেখা যায় অজিঙ্কা রাহানের । পাশাপাশি দলে প্রত্যাবর্তন ঘটেছে শার্দূল ঠাকুরের।

তবে, এবছর টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে চোটের কারণে বুমরাহ,শ্রেয়স আইয়ার প্রথমেই দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। তবে এবার, দল থেকে বাদ পড়ে গেলেন কে এল রাহুল। ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার এবার বাদ চলে গেলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলা ৪৩ তম ম্যাচে কোহলির হাঁকানো কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে চোট পান রাহুল। তবে, এবার রাহুলের পরিবর্তে ভাগ্য খুলতে পারে ঋদ্ধিমান সাহার।

ভারতীয় দলে আপাতত একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান রয়েছেন কে এস ভারত। তবে ভাগ্য খুলতে পারে ঋদ্ধিমানের। ২০২২-২৩ রঞ্জি ট্রফি ও ২০২৩ আইপিএলে বেশ দারুন ফর্মে রয়েছেন। তিনি আপাতত ১৫০ রান করেছেন এই সিজিনে। তাছাড়া, অভিজ্ঞ এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৪০ টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ১৩৫৩ রান করেছেন এবং তার নামে ১০৪ টি ডিসমিসাল রয়েছে।

দলে ব্যাক আপ উইকেট কিপার হিসাবে ঈশান কিষান থাকলেও অধিনায়ক রোহিত শর্মা চাইবেন না তরুণ প্লেয়ারকে এত বড় মঞ্চে সুযোগ দেবেন। যদিও, ঋদ্ধিমান সাহাকে প্রতারণা করে টিম ইন্ডিয়ার বাইরে বের করে দেওয়া হয়েছিল। এবার টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতার জন্য ঋদ্ধিমানকে দলে দিতে পারে সুযোগ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...