শেষ হল বাংলাদশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১২৮ রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা।
এদিন বড় লক্ষ্য খেলতে নেমে দলীয় ৭ রানেই শামিমা সুলাতানাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রানাসিঙ্গে। এরপর দলীয় ৩৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে হাল ধরেন নিগার সুলতানা ও ফারজানা হক।
এই দুজনে যোগ করেন ৬১ রান। নিগার ৫১ বলে ৩৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ফারজানা আউট হন ২৪ রান করে। এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কের পৌঁছাতে পারেননি। ফলে ১২৮ রান করেই সন্তুষ্ট থাকতে হয় টাইগ্রেসদের।
শ্রীলঙ্কার হয়ে রানাসিঙ্গে ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধানি, সুগান্দিকা কুমারি, ইনোকা রানাভিরা ও চামারি আতাপাত্তু। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা।
আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নের ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। মূলত এই জুটিই বড় ভিত গড়ে দেয় শ্রীলঙ্কাকে।গুনারত্নেকে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন রিতু মনি। এরপর হার্শিতা সামারাবিক্রমার সঙ্গে ৫১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন আতাপাত্তু।
এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬০ বলে ৬৪ রানের ইনিংস। গুনারত্নে আউট হয়েছেন ৩০ বলে ১৭ রান করে। এরপর হার্শিতা সামারাবিক্রমার ৪৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে বড় পুঁজি নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আকতার, রিতু মনি ও ফাহিমা খাতুন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
