‘আইপিএল খেলতে এসেছি, কটূক্তি শুনতে নয়’-নাভিন
স্বল্প রানের এই ম্যাচে লক্ষ্ণৌকে হারায় বেঙ্গালুরু। আগে ব্যাটিং করে লোকেশ রাহুলের দলকে ১২৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কোহলিরা। জবাবে লক্ষ্ণৌ ১০৮ রানে গুটিয়ে যায়। লক্ষ্ণৌর ইনিংসের ১৭তম ওভারে নাভিনকে স্লেজিং করেন কোহলি।
এটাই পুরো ঘটনার সূত্রপাত। তখন তাদের উত্তপ্ত বাক্য বিনিময় বেশীক্ষণ হয়নি। নাভিনের সঙ্গে ব্যাটিংয়ে থাকা অমিত মিশ্র এবং আম্পায়ারের হস্তক্ষেপে মিটে যায় তখনই। ম্যাচ শেষে সব ক্রিকেটার যখন একে অপরের সঙ্গে হাত মেলান, তখনই শুরু হয় মূল ঝামেলা।
নাভিনের সঙ্গে কোহলির করমর্দন আন্তরিক ছিল না। কোহলি নাভিনের হাত ঝাড়া দেন। তারপর নাভিনও তাকে রেগে গিয়ে 'কিছু' বলেন। ভারতের গণমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসের' দাবি, এই ঘটনার পর কোনো এক সতীর্থের সঙ্গে কথা বলেন নাভিন।
তিনি সেই সতীর্থকে বলেন, ‘আইপিএল খেলতে এসেছি, কটূক্তি শুনতে নয়’। এদিকে করমর্দনের পর কোহলি ও গম্ভীর বিতর্কে জড়ান। এ সময় দুই দলের বাকি ক্রিকেটারদের এই ঘটনা নিষ্পত্তির জন্য আসতে দেখা যায়।
ম্যাচ শেষে তাই বড় শাস্তির মুখোমুখি হয়েছেন কোহলি ও গম্ভীর। দুজনকেই নিয়ম অনুযায়ী ম্যাচ ফি'র একশ ভাগ জরিমানা করা হয়েছে। কোহলি যেহেতু এখনও খেলছেন, তাই তাকেই গুনতে হচ্ছে একটু বেশি জরিমানা।
কোহলির জরিমানার অর্থমূল্য ১.০৭ কোটি ভারতীয় রূপি। অপরদিকে গম্ভীর যেহেতু কোচিং স্টাফে আছে, তার জরিমানা শতভাগ হলেও পরিমাণ কোহলির চার ভাগের প্রায় এক ভাগ। গম্ভীরের জরিমানার অর্থমূল্য আসে ২৫ লাখ রূপি।
এই ঘটনায় জড়িত থাকা আফগান পেসার নাভিনের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি'র ৫০ ভাগ। যার অর্থমূল্য আসে ১.৭৯ লাখ। ম্যাচ শেষেও থেমে থাকেননি নাভিন। টুইটারে তিনি লিখেন, 'আপনার যেটা প্রাপ্য আপনি সেটাই পাবেন। এটাই হওয়া উচিত এবং এমনটাই হয়েছে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- ব্রাজিল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের, কবে কখন কিভাবে দেখবেন
