| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বেঙ্গালুরুর ম্যাচের দিনে দুঃসংবাদ দিলেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০১ ১২:৩৭:৪৭
বেঙ্গালুরুর ম্যাচের দিনে দুঃসংবাদ দিলেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর

রুদ্ধশ্বাস সেই ম্যাচে নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংস জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছিলো সুপারজায়ান্টসদের। রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তাও ভোলেন নি ক্রিকেটপ্রেমীরা। হর্ষল প্যাটেলের মানকাডিং-এর চেষ্টা, বাই রানের বদান্যতায় লক্ষ্ণৌর জয়, হেলমেট ছুঁড়ে ফেলে আবেশ খানের আস্ফালন, আইপিএলের উত্তেজনা সেদিন পৌঁছেছিলো চরমে।

আজ ১লা মে আসরের ফিরতি পর্বের ম্যাচে লক্ষ্ণৌর হোমগ্রাউন্ডে একইরকমের রোমাঞ্চকর ক্রিকেটের আশায় রয়েছেন ভক্তরা। সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে লক্ষ্ণৌ। লীগ টেবিলে দ্বিতীয় নম্বরে তারা। আগের ম্যাচে হারিয়েছে পাঞ্জাবকে। অন্যদিকে কলকাতার বিরুদ্ধে ঘরের মাঠে হেরে আজ লক্ষ্ণৌর মাঠে নামবেন কোহলিরা। বেঙ্গালুরু রয়েছে লীগ তালিকার ছয় নম্বর স্থানে। এই ম্যাচে লক্ষ্ণৌরের বিপক্ষে যেমন হতে পারে কোহলিদের দল।

ম্যাচের দিন অর্থাৎ সোমবার লক্ষ্ণৌর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। খেলা চলাকালীন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ শতাংশের মত। আজকের ম্যাচ নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। লক্ষ্ণৌতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রকৃতির বাধা সামলে নির্ঝঞ্ঝাটে ক্রিকেটের আনন্দ উপভোগের প্রার্থনা করছেন অনুরাগীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...