| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল তৈরি করেছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৯ ১৬:২৬:১৬
২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল তৈরি করেছে বিসিবি

এর মধ্যে বিশেষ করে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হকের বিজয় এবং আফিফ হোসেনের জাতীয় দলের থেকে বাদ পড়ার পর হয়েছেন নানা আলোচনা। তবে কেউই বর্তমানে জাতীয় দলের বাইরে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচক জানিয়েছেন, মাহমুদউল্লাহদের নিয়ে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২৪ জনের পুল তৈরি করে রাখা হয়েছে। তাদের রাখা হয়েছে নজরে। দলের প্রয়োজনে যে কোনো সময় আসতে পারে ডাক।

মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নে সংক্ষিপ্ত উত্তরে নান্নু বলেন, “২৪ টা প্লেয়ার আমাদের পুল করা আছে। তো পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।”

ঢাকা লিগে ৭১৯ রান নিয়ে শীর্ষে আছেন আবাহনীতে খেলা নাঈম। তাকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, “নাঈম শেখ অবশ্যই ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই সে থাকবে।”

এ ছাড়া আফিফকে নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, “আমাদের পুলভূক্ত যে ২৪ জন খেলোয়াড় প্রস্তুতি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে, তাকে দলে নেওয়া হবে।”

আফিফ ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাঝে দল থেকে বাদ পড়েন। ফর্মহীনতার কারণে বাদ পড়া আফিফ অবশ্য ঢাকা লিগে ভালো করছেন। ১০ ম্যাচে ৮ ইনিংসে ২৯৯ রান করেন এই বাঁহাতি ক্রিকেটার। তিন ফিফটিতে গড় ৪২.৭১।

আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ খেলবে আফগানিস্তান ও এশিয়া কাপ। এশিয়া কাপের জন্য গঠিত দলটিই বিশ্বকাপ খেলতে যাবে। বাদ পড়া মাহমুদউল্লাহদের জন্য পুনরায় দলে জায়গা করে নেওয়া কঠিন, এখন দেখার বিষয় কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...