| ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাহমুদউল্লাহ-আফিফকে নিয়ে যা জানালেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৯ ১৩:৪৬:৩৪
মাহমুদউল্লাহ-আফিফকে নিয়ে যা জানালেন হাথুরুসিংহে

ওয়ানডে দল থেকে মাহমুদউল্লাহ বিশ্রাম নাকি বাদ, বেশ কয়েকদিনের এমন আলোচনা শেষে সেটা বিশ্রামেই টিকে গিয়েছিল। তবে পরপর দুই সিরিজে অভিজ্ঞ এই ব্যাটারকে স্কোয়াডে না দেখে বাতিলের খাতায়ই রেখেছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক টিম ডিরেক্টর জানিয়েছিলেন, মাহমুদউল্লাহকে বাংলাদেশের বিশ্বকাপ দলে দেখছেন না তিনি।

যদিও কিছুদিন আগে হাথুরুসিংহে নিশ্চিত করেছিলেন, বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন ডানহাতি এই ব্যাটার। তবে আয়ারল্যান্ডের সফর ও ঘরের মাঠের সিরিজে মাহমুদউল্লাহর না থাকা নানা আশঙ্কার সৃষ্টি করছে। কারণটাও অবশ্য বেশ পরিস্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারের বয়স হয়ে গেলে বিশ্রামের নামে বাদ দিয়ে দেয়া হয়। মাহমুদউল্লাহর ক্ষেত্রে সেটা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

মাহমুদউল্লাহর মতো বয়সের ছাপ না পড়লেও আফিফের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি আছে হাথুরুসিংহের। বেশ কিছুদিন আগে খানিকটা চটে গিয়ে হেড কোচ বলেছিলেন, ‘অবশ্যই (পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছে), চেহারার কারণে তো নয়।’ তবে তাদের দুজনকে বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাইরে রাখছেন না হাথুরুসিংহে।

জাতীয় দল থেকে বাদ পড়ার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন আফিফ ও মাহমুদউল্লাহ। আফিফ ব্যাট হাতে ছন্দে থাকলেও হাসছে না মাহমুদউল্লাহর ব্যাট। তবে বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজ কিংবা এশিয়া কাপে সুযোগ দেয়া হতে পারে সম্প্রতি বাদ পড়া এই দুই ক্রিকেটারকে।

তাদের ব্যাপারে নিজের ভাবনা জানাতে গিয়ে হাথুরুসিংহে বলেন, ‘তাদের (আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচে কোনো ...

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—লিওনেল মেসির আর্জেন্টিনা ...