| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

"এই পর্যায়ে এসে টানা ম্যাচ হারা মানায় না"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৭ ১১:৫০:৫৫
"এই পর্যায়ে এসে টানা ম্যাচ হারা মানায় না"

কিন্তু খর্বশক্তির নিউজিল্যান্ডই এরপর পাকিস্তানিদের পিলে চমকে দেয়। ল্যাথাম, মার্ক চ্যাপম্যান ও জিমি নিশামের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় ও পঞ্চম টি–টোয়েন্টি জিতে নেয় কিউইরা। শিলাবৃষ্টিতে চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২–২ সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাবর আজমের দলকে।

শুধু এই সিরিজ নয়, সাম্প্রতিক সময়ে কোনো সংস্করণেই প্রত্যাশা পূরণ করতে পারছে না পাকিস্তান। সর্বশেষ ৯ সিরিজ ও টুর্নামেন্টের একটিও জিততে পারেনি তারা। এমনকি আফগানিস্তানের সঙ্গেও পেরে ওঠেনি। অথচ পাকিস্তানের বর্তমান দলটা বিশ্বমানের তারকায় ঠাসা।

রমিজ রাজা মনে করেন, খেলার প্রতি নিবেদনের ঘাটতির কারণেই এমনটা হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই চেয়ারম্যান বাবর আজম–শাদাব খানদের উদ্দেশে বলেছেন, ‘এই পর্যায়ে এসে টানা ম্যাচ হারা মানায় না। সাম্প্রতিক হারগুলো থেকে অবশ্যই শিখতে হবে। ঈদের ছুটিতে ওরা বেশ সেমাই–ফিরনি–পায়েস খেয়েছে, যথেষ্ট আরাম করেছে। কিন্তু তারকাখ্যাতির ওপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না।’

দুঃসময় থেকে বেরোতে বাবরদের ফেসবুক–টুইটারের ব্যবহার কমিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রমিজ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমিয়ে ক্রিকেটে আরও মনোযোগী হতে হবে। দিন শেষে মাঠের পারফরম্যান্সই সাফল্য নির্ধারণ করবে।’

তীরে এসে তরি ডোবার এই গতিধারা পাকিস্তান ক্রিকেটের জন্য নতুন নয় বলে মত রমিজের, ‘সর্বশেষ এশিয়ায় কাপেও এমনটা হয়েছে। শ্রীলঙ্কার কাছে সুপার ফোর পর্বের পর ফাইনালেও হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের কথাও বলতে পারি। এগিয়ে থেকে ৩–৪ ব্যবধানে হেরেছে।’

নিউজিল্যান্ড দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা রমিজ, ‘নিউজিল্যান্ডের ধারাবাহিক ও চিত্তাকর্ষক পারফরম্যান্স পাকিস্তানকে মোমেন্টাম ধরে রাখতে দেয়নি। ফর্ম ও মনোযোগ ধরে রাখতে বেশ ভুগতে হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...