অবশেষে আইপিএলে নিজের দলকে নিয়ে স্বস্তির খবর দিল লিটন দাস
তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর দুটি ম্যাচ খেললেও সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেছে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা। এই দুই ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে।
গত কাল ১৭ এপ্রিল রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল লিটনদের কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে।
কলকাতার জার্সিতে এখনও খেলতে নামতে পারেননি বাংলাদেশের এই ক্রিকেটার লিটন। তিনি আদৌ আইপিএলে মাঠে নামতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। তবে নিজে খেলতে না পারলেও টানা দুই হারে হতাশ নন দলটির বাংলাদেশি এই ওপেনার। লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।
সোমবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন লিটন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’
কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল)। যে ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লিটনের কেকেআর। এবারের আসরে কলকাতার চেয়ে দিল্লির অবস্থা আরও খারাপ। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। ওই ম্যাচে লিটন-মোস্তাফিজকে দেখা যাবে কিনা, তার জন্য অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশি ভক্তদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
