| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পাল্টে গেল জাদেজার সুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৮ ১০:২২:২৯
পাল্টে গেল জাদেজার সুর

আইপিএলের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের ক্রিকেটারের মুখে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এখান থেকে কিছু দিন আগে পর্যন্ত চেন্নাই কর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না এই জাডেজারই। গত বছর মাঝপথ থেকেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। এর পরে নানা জল্পনা রটেছিল যে জাডেজাকে দল থেকেই ছেঁটে ফেলা হবে। জাডেজা নিজেও চেন্নাইকে একসময় টুইটার, ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন। সেই সম্পর্ক এখন অনেকটাই অতীতে। জাডেজার পাল্টে যাওয়া কথায় তারই সুর।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলেছেন, “সিএসকে পরিচালন সমিতি এবং মালিক (এন শ্রীনিবাসন) কখনও ক্রিকেটারদের উপর চাপ দেননি। সিএসকে-র সঙ্গে ১১ বছর থাকার পরেও একই রকম মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে ওদের। খারাপ খেললেও ওরা কখনও কিছু বলে আপনাকে চাপে ফেলবে না।”

জাডেজা জানিয়েছেন, দলের কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ নেই। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের প্রতি পক্ষপাতিত্বও করা হয় না। জাডেজার কথায়, “আমাদের দলে কোনও সিনিয়র এবং জুনিয়র নেই। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারও বাকি সিনিয়রদের মতো সম্মান পাবে। কোও চাপ নেই। কেউ খেলুক বা না খেলুক, কারও প্রতি কোনও পক্ষপাতিত্ব করা হয় না।”

সমর্থকদের সঙ্গে কতটা নিবিড় যোগাযোগ তৈরি করে ফেলেছে সিএসকে, সেটাও উঠে এসেছে জাডেজার কথায়। বলেছেন, “যে বার আমরা পুনেতে খেলেছিলাম, সে বার সিএসকে-র তরফে ২-৩ হাজার সমর্থককে পুনেতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। খাবার, থাকার ব্যবস্থা করা হয়েছিল।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...