একাধিক পরিবর্তন নিয়ে লিটনের কলকাতার সেরা একাদশ
আজ ১৬ এপ্রিল রবিরার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই দল। আইপিএলের ১৬তম আসরের ২২তম ম্যাচে ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের মুখোমুখি হবে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
এদিন কলকাতার একাদশে এক বা একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরি এবং ফিটনেস সমস্যায় মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার বদলে ডেভিড উইজকে দেখা যেতে পারে একাদশে।
এছাড়া সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বিকল্পও ভাবতে পারে কেকেআর। সেক্ষেত্রে টাইগার ওপেনার লিটন দাস ও ইংলিশ ওপেনার জেসন রয়ের মধ্যে যে কোনো একজনের সুযোগ মিলতে পারে একাদশে।
কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস/জেসন রয়, নারায়ন জগদীশন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল/ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- সারা দেশে বৃষ্টির আভাস, থাকতে পারে আরও কত দিন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
