| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের লড়ুকে টার্গেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩১ ১৫:৪২:৩৪
আইরিশদের বিপক্ষে বাংলাদেশের লড়ুকে টার্গেট

এই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ডার্ক লুইস পদ্ধতিতে জয়লাভ করে সিরিজ জিতে নিয়েছে টাইগার বাহিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৭৭ রানের বিশাল জয় পান। তাই শেষ ম্যাচে জয় তুলে ২০১২ সালের পর আবারও আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানির সামনে দাঁড়িয়ে রয়েছে সাকিবরা।

আজ ৩১ মার্চ শুক্রবার দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেছে সাকিব-লিটনরা। ম্যাচের শুরুতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন। শেষ এই ম্যাচে দলপতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আইরিশদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মূলত কোচের চাওয়ায় তরুণ এই লেগ স্পিনারকে দলে নেওয়া হয়েছে।

এছাড়া পেস আক্রমণে একাদশে ফিরেছেন চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আইরিশদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। তাকে ইনজুরির পর ফর্মে ফেরার সুযোগ দিতে চায় ম্যানেজমেন্ট। তাই মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুলকে খেলাচ্ছে স্বাগতিকরা।

অন্যদিকে বাংলাদেশ সফরে এসে জয়ের দেখা না পাওয়া আয়ারল্যান্ড দল হোয়াইটওয়াশ এড়াতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেন। আয়ারল্যান্ডের সামনে ১২৫ রানের টার্গেট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...