মেসির দলবদলের আলোচনায় নতুন তথ্য দিলেন ডি পল
এই ঘোটনার পর থেকে তারা মেসির ‘বডিগার্ড’ বলে আখ্যা দেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পলকে। বিশ্বসেরা মেসির সঙ্গে গড়া সতীর্থদের দারুণ রসায়নে আলবিসেলেস্তাদের সাড়ে তিন দশকের শিরোপাখরা ঘুচে। এবার আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান এই তারকার ক্লাব ভবিষ্যত নিয়ে কথা বলেছেন ডি পল। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে চলমান মেসির দলবদলের আলোচনাতেও তিনি নতুন মাত্রা দিয়েছেন।
বর্তমানে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার এই মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আসন্ন জুনে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত তার চুক্তি নবায়ন না হওয়ায় কোথায় যাবেন, তা এখনও নিশ্চিত নয়। আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি, বার্সেলোনা ও নিউয়েলস ওল্ড বয়েজে মেসির ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করে জানাননি তিনি। তবে পিএসজিতে চুক্তি বাড়ানোর ব্যাপারেও মেসি নিজেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।
এদিকে, আর্জেন্টাইন মহাতারকার দলবদলের আলোচনায় চলমান বিভিন্ন খবরে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাবা জর্জ মেসি। পরে সেসব খবরকে গুজব আখ্যা দিয়ে, এরকম খবর আর সহ্য করা হবে না বলে তিনি জানান। ঠিক এসবের মাঝেই এবার ডি পল বললেন সম্পূর্ণ ভিন্ন এক কথা।
Rodrigo de Paul on Messi's contract extension with PSG in doubt: "So... he should come to Atléti!", told @ellarguero ???????? #Atleti
"Everyone wants a player like Joao Félix. He's not here due to football things, but here at Atletico we love him - we want him". pic.twitter.com/OQczC0V6IK
— Fabrizio Romano (@FabrizioRomano) March 17, 2023
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে চমক দিয়েই ম্যাচ দুটির জন্য স্কোয়াড দিয়েছেন লিওনেল স্কালোনি। সে দলে রয়েছেন মেসি ও ডি পলরা। মেসির সঙ্গে নিজের উষ্ণ সম্পর্কের আবারও প্রকাশ ঘটেছে পলের কথায়। তিনি তার স্প্যানিশ ক্লাবকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তাকে (মেসি) এখানে আসতে দাও।’
এল লারগুয়েরো নামে স্পেনের এক রেডিও শো’তে সাক্ষাৎকার দেন ডি পল। সেখানে মেসির ভবিষ্যৎ অনিশ্চিয়তার প্রসঙ্গ ওঠায় জোরে হেসে উঠেন তিনি। এরপর বলেন, ‘মেসি এখানে আসুক। আমরা অ্যাঞ্জেলিতোকে (কোরেয়া) বলব ১০ নম্বর জার্সিটা তাকে (মেসি) দিতে এবং মাদ্রিদে তার জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি।’
মেসির সঙ্গে একই দলে খেলা রোমাঞ্চকর উল্লেখ করে পল আরও জানান, ‘ধরো, যখন দেখা যায় মেসি ৩-৪ জন প্রতিপক্ষের মাঝে আটকে গেছে এবং সে বল হারাতে যাচ্ছে; তখন তুমি কী করবে সেই প্রস্তুতি নিচ্ছ। সেই পরিস্থিতি থেকেও সে (মেসি) বের হয়ে যায়। এমনকি তাকে যখন ক্লান্ত মনে হয়, তখনও অন্য সবার চেয়ে তার আলাদা শক্তি থাকে। মূলত দলের জন্য সে ছোট ইঞ্জিনের মতো কাজ করে।’
এর আগে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে না মেসির। আবার কখনও বলা হয় মেসি সৌদি আরবে যাচ্ছেন কিংবা তাকে নেওয়ার জন্য টাকার বস্তা হাতে অপেক্ষা করছে এলএ গ্যালাক্সি। পাশাপাশি মেসির বার্সেলোনা কিংবা নিউ ওয়েল’স ওল্ড বয়েজে ফেরার খবরও প্রচার করেছে অনেকে। এছাড়া পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলেও শোনা যায়। তবে সেসব খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন তার বাবা জর্জ মেসি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
