| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আয়ারল্যান্ডে সিরিজ খেলবে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১৩:১৭:৪৩
আয়ারল্যান্ডে সিরিজ খেলবে ভারত

বিশ্বকাপ শুরুর দুই মাস আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলবে ভারত। ৫০ ওভারের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত।

গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এবার রোহিত শর্মার দল ২০ ওভারের তিনটি ম্যাচ খেলবে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম শুক্রবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি লিখেছেন, 'এ নিয়ে টানা দ্বিতীয় বছর আয়ারল্যান্ডে আসছে ভারত। সফর সফল করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।'

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, অগস্টের ১৮ থেকে ২৩ তারিখ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলা দু’টি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছিল ভারত। তবে ঘরের মাঠে সেই দুই ম্যাচেই বেশ লড়াই করেছিল আইরিশরা।

ঘরের মাঠে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত ভারত। পান্ডিয়ার নেতৃত্বাধীন দল প্রথম ম্যাচেই হারিয়েছে অজিদের। অন্যদিকে, ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলেতে এসেছে আয়ারল্যান্ড। সিরিজে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...