| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসকে নিয়ে সেই অভিযোগ অস্বীকার করলো ঢাকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ২১:১২:২০
ভাসকে নিয়ে সেই অভিযোগ অস্বীকার করলো ঢাকা

আনুষ্ঠানিকতা ছিলেন না দলের কোচ চামিন্দা ভাস, ম্যানেজার মেহরাব হোসেন অপি ও সহকারী কোচ মুনিম।

পারিশ্রমিক ইস্যুতে তারা আসেননি বলে খবর জানা যায়। তবে ঢাকার পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ফাইয়াজ দাবি করছেন, প্লেয়ার লিস্টে ভুলের জের ধরে পুরো ম্যাচই ‘রাগ’ করে ছিলেন ভাস। এ কারণেই আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেননি লঙ্কান কিংবদন্তি।

একই সঙ্গে তিনি জানান, ঃভাসকে ‘বোঝাতে’ ব্যস্ত থাকায় ফটোসেশনে আসতে পারেননি ম্যানেজার মেহরাব অপিও। অন্যদিকে সহকারী কোচ মুনিম ‘চেয়ারে অপেক্ষা করে বিরক্ত হয়ে’ দলের ফটোসেশনে অংশ নেননি বলে জানান ঢাকার মিডিয়া ম্যানেজার।"

এ ব্যাপারে জানতে,"আগেই ম্যানেজার অপির মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি প্রথমে কল ধরেন ও প্রশ্ন শুনেন। তার কাছে জানতে চাওয়া হয়, আপনাদের ফটোসেশনে না থাকার কোনো নির্দিষ্ট কারণ আছে কী? এমন প্রশ্ন শোনার পর অপি ‘আপনার কথা কেটে কেটে আসছে’ বলে কল রেখে দেন। পরে ফোন করা হলেও তিনি ধরেননি, জবাব দেননি ম্যাসেজেরও।

ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক নাসির হোসেনের সংবাদ সম্মেলনেও আসে পেমেন্ট ইস্যুটি। ক্রিকেটারদের আর্থিক বিষয়েও জটিলতা ছিল, নাসির বলছেন, নিয়ম অনুযায়ীই টাকা পেয়েছেন তারা।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় অনেক প্লেয়ার ৭৫ শতাংশ পেয়েছে, আমিও পেয়েছি, আরও ২৫ শতাংশ বাকি আছে। যখন কথা হয়েছে, তারা বলেছে, আমার মনে হয় চুক্তিতেই এমন আছে, বিপিএল শেষ হলে বাকি এক মাসের মধ্যেই বাকি পেমেন্ট দিয়ে দেবে। প্রথম পেমেন্টটা পেতে আমাদের একটু দেরি হয়েছে, তারপর তিনটা পেমেন্ট খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...