| ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সেমি ফাইনালের কঠিন সমীকরন নিয়ে ঢাকা ফিরলো বিপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১১:০০:৩৭
সেমি ফাইনালের কঠিন সমীকরন নিয়ে ঢাকা ফিরলো বিপিএল

লিগ পর্বের ৩২ ম্যাচ শেষ হয়েছে। আরো আছে ১০ ম্যাচ। এরপর একটি এলিমিনেটর ম্যাচ। দুটি কোয়ালিফায়ার ও সবশেষে ফাইনাল। সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়।

১০ ম্যাচে ৮ জয় নিয়ে কেবল সিলেট স্ট্রাইকার্সের প্লে অফ বা শেষ চার নিশ্চিত হয়েছে। প্রতিযোগিতায় ২টি ম্যাচ হেরেছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার শীর্ষে। ১২ পয়েন্ট রয়েছে দুই দলের। রান রেটে এগিয়ে সাকিবের ফরচুন বরিশাল। তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলেরই ৯ ম্যাচে ৬ জয়। হেরেছে ৩টি করে ম্যাচ। ৮ ম্যাচে ৫ জয়ে রংপুর রাইডার্সের অবস্থান চারে। মূলত এ চার দলেরই প্লে অফের সম্ভাবনা বেশি।

তবে লড়াইয়ে আছে বাকি দলগুলোও। ঢাকা ডমিনেটর্স ১০ ম্যাচে জিতেছে তিনটিতে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ম্যাচে দুটি করে জয় পেয়েছে। কাগজে কলমে তাদের সম্ভাবনা আছে সেরা চারে যাওয়ার। তবে সেজন্য অনেক হিসাবনিকাশ করতে হবে।

সামনে দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রায় প্রতিটি দল শুরুর কঠিন সময় পার করে গুছিয়ে নিয়েছিল। খেলায় ফিরেছিল ছন্দ। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের রসায়নও জমে উঠেছিল। দাঁড়িয়ে গিয়েছিল টিম কম্বিনেশন। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে চলে যাওয়ায় কিছুটা ধাক্কা হজম করতে হবে সব দলকেই। সব দলেরই সামনে ভালো কিছু করার সমান সুযোগ থাকবে।

তবে আবার পার্থক্য গড়ে দিতে পারে বিদেশি খেলোয়াড়রাও। পাকিস্তানি ক্রিকেটারদের বদলে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে খেলোয়াড় উড়িয়ে আনছে অনেকে। তাদের উপস্থিতিতে শেষটা আরো চাক্যচিক্যময় হতে পারে।

সিলেট শিবিরে এরই মধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ ইরফান ও গুলবাদিন নাইব। পিএসএল খেলতে চলে গিয়েছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হারিস। নতুন যারা এসেছে তাদের ওপর ভরসা রাখছে সিলেট। দলটির কোচ রাজিন সালেহ বলেছেন, ‘ইরফান এর আগেও খেলেছে বিপিএল। ওর অভিজ্ঞতা আছে। এর আগে রাজশাহী রয়্যালস যেবার চ্যাম্পিয়ন হলো, আমি ছিলাম কোচ, সেবার ইরফানও রাজশাহীতে খেলেছে। ওটাতেও সে ভালো খেলেছে। আমি আশা করি যে বাংলাদেশের উইকেটে সে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে এবং ভালো খেলবে

ইমাদ নিয়মিত খেলায় নাজমুল ইসলাম অপু ও নাবিল সামাদ সুযোগ পাননি। অভিজ্ঞ এ দুই স্পিনারকে সুযোগ দেওয়ার কথা বললেন রাজিন, ‘আমাদের স্থানীয় যারা আছে তারা অনেক অভিজ্ঞ স্পিনার। যেমন নাবিল সামাদ আছে, নাজমুল ইসলাম অপু আছে যারা বিগত দিনে পারফর্ম করে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে তারা খেলতে পারেনি, আমরা আশা করবো যেহেতু ইমাদ চলে গিয়েছে তার জায়াটা এরা পূরণ করতে পারবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...