| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টান টান উত্তেজনায় শেষ হল আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৪ ১১:৩২:১৫
টান টান উত্তেজনায় শেষ হল আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

মাঠ ছাড়ে ৩-১ গোলের জয় নিয়ে।

কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিসো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে থাকে আর্জেন্টিনার। তবে পাল্টা আক্রমণে যাওয়ার সুযোগ আসে ব্রাজিলেরও। যার ফলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ভেতর ডানপ্রান্ত থেকে নেওয়া মারলন গোমেসের শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন গিলেরমো বিরো। ২৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি হিনো ইনফান্তিনো। তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক পোন্তেস মোরেইরা।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দারুণ চতুরতায় আর্জেন্টিনা গোলরক্ষককে বোকা বানান ব্রাজিল অধিনায়ক আন্দ্রে সান্তোস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও কিছুটা মলিন থাকে ব্রাজিল। কিন্তু ৮৭ মিনিটে আর্জেন্টিনার ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেনি সেলেসাওরা। ডি বক্সের ভেতর ভিতোর রককে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার দি লোয়ো। পেনাল্টি থেকে সেই রকই ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ানোর কাজটা করেন। ৯০ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন মাক্সি গনসালেস। তবে তা শুধু ব্যবধানই কমায়।

এদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। দুই ম্যাচে দুই হারে গ্রুপে পাঁচ দলের মধ্যে চারে আছে তার দল। অন্যদিকে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে আছে ৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে। দুই গ্রুপের সেরা তিন দল খেলবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...