| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এবার আর্জেন্টিনাকে নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০২ ১৯:২০:২২
এবার আর্জেন্টিনাকে নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া কোচ

সকারুজদের সমীহ করে কথা বলছে আর্জেন্টাইন শিবির। তবে যুদ্ধংদেহী অবস্থায় অস্ট্রেলিয়ান শিবির। আর্জেন্টিনাকে হারাতে মরিয়া তারা। শুধু তাই নয়, মেসিদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে চায় দলটি। এমন হুঙ্কারই দিয়ে রাখছেন অস্ট্রেলিয়া দলের হেড কোচ গ্রাহাম আর্নল্ড।

সাতবারের দেখায় আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয় সাকুল্যে একটি, তাও সেটা ১৯৮৮ সালে, দুই দলের প্রথম ম্যাচে। অস্ট্রেলিয়ার ভাবনায় নেই সেসব পরিসংখ্যান। আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স তাদের জোগাচ্ছে আত্মবিশ্বাস।

গত টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়া জেতে ২-০ গোলে। আর্নল্ড সেই উদাহরণ টেনে বলেছেন, জয় হবে এবার তাদেরই। তিনি বলেন, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাই। এটা হলুদ ও হালকা নীল-সাদা জার্সির লড়াই, এগারোজনের বিপক্ষে এগারোজনের লড়াই।’

তিনি আরও বলেন, ‘আর মাত্র দুই দিন বাকি। আমরা শুধু দেশকে দেখাইনি, পুরো বিশ্বকে দেখিয়েছি, তা হলো আমরা একটি দল। আমরা পরস্পরের প্রতি নিবেদিত।’

অস্ট্রেলিয়ার চোখ আরও দূরে। আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টারে ব্রাজিলকে পাওয়ার আশা তাদের, ‘ব্রাজিল (প্রতিপক্ষ হিসেবে পেতে চায় অস্ট্রেলিয়া)। আমরা সেরাদের বিপক্ষে খেলতে চাই। বিশ্বকাপে ৩২ দল খেলে, এখন আমরা শেষ ষোলোয়। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বাকি বিশ্বকে দেখাতে চাই আমাদের সংস্কৃতি কী। আর এ কথা আমি বলে আসছি কিছুদিন ধরেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...