| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শান্ত-বিজয়ের জায়গা নেই মূল একাদশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৯ ২০:৫৫:২৯
শান্ত-বিজয়ের জায়গা নেই মূল একাদশে

ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। তাই এই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য দল গঠনের প্রক্রিয়া শুরু করবে ম্যানেজমেন্ট। বিশ্লেষকদের মতে টাইগারদের মূল একাদশে কোনোভাবেই জায়গা হওয়ার কথা নয় নাজমুল হোসেন শান্ত এবং এনামুল হক বিজয়। বলা চলে দেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবারই খুব প্রিয় ক্রিকেটার শান্ত। ওয়ানডে টেস্ট টি টোয়েন্টি প্রায় সব দলেই তাকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা।

তবে পারফরম্যান্স বিবেচনায় এবং পরিকল্পনা অনুযায়ী চলা হলে একাদশে কোনোভাবেই জায়গা পাওয়ার কথা নয় এই ক্রিকেটারের। নিজের অধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে নিয়মিত সুযোগ পান না শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি ম্যাচও খেলেননি এই ক্রিকেটার। পরবর্তীতে উইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচ খেললেও তার দুটিতেই আউট হয়েছেন বিশের নিচে।

পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে মূল একাদশে সুযোগ পাননি। অপরদিকে ইনজুরিতে পড়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমৎকার এক ফিফটি করেন ইয়াসির আলী রাব্বি। সাকিবের সাথে তার পার্টনারশিপের প্রেক্ষিতেই ম্যাচটি বাংলাদেশের দিকে ঝুঁকে যায়। টি-টোয়েন্টিতে খারাপ ফর্মে থাকলেও ওয়ানডেতে ঠিকই ছন্দে রয়েছেন রাব্বি। তামিম ইকবাল, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। এই ৬ জনের জায়গা একাদশে নিশ্চিত।

ভারতের বিপক্ষে ৭ ব্যাটসম্যান এবং চার বোলার কম্বিনেশনে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে আর মাত্র একটি ব্যাটসম্যানের জায়গা রয়েছে একাদশে। সেই জায়গাটি নিশ্চিতভাবেই ইয়াসির আলী রাব্বির জন্যই বরাদ্দ থাকবে। সে ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের আস্থাভাজন শান্ত বোধ হয় এই সিরিজে মূল একাদশে খেলতে পারবেন না।

তবে কারো ইনজুরি কিংবা খারাপ পারফরমেন্স হয়তো কপাল খুলে যেতে পারে শান্তর। শান্তর পাশাপাশি নিজের খেলা শেষ তিন ওয়ানডের দুটিতে অর্ধশতক করা এনামুল ও সুযোগ পাচ্ছেন না মূল একাদশে। ডিপিএলে প্রায় হাজারের উপর রান করে দলে প্রত্যাবর্তন করেন বিজয়। পরবর্তীতে টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও ওয়ানডেতে ঠিকই পারফর্ম করেন এই ক্রিকেটার। তবে এই সিরিজে যে তার মাঠে নামা হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...