| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেইমারের চোইনজুরি নিয়ে মুখ খুললেন চিকিৎসক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৫ ১৫:১৩:৪৯
নেইমারের চোইনজুরি নিয়ে মুখ খুললেন চিকিৎসক

ম্যাচের ৭৩তম মিনিটে রিচার্লিসনের নিখুঁত ধাঁচে সাজানো গোলে বিজয় নিশ্চিত করে ব্রাজিল। কিন্তু ৭ মিনিট পরেই বড় ধাক্কা খায় তিতের দল। চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর বেঞ্চে বসে কাঁদছিলেন পিএসজির এ তারকা। ততক্ষণে ব্রাজিল সমর্থকরা যা বোঝার বুঝে নিয়েছেন!

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিনি জুনিয়রদের চিকিৎসক রদ্রিগো লাসমা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর নেইমারের পরিস্থিতি মূল্যায়ন করা যাবে।

রদ্রিগো লাসমা জানান, আমরা বেঞ্চেই তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করেছি। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আমরা অপেক্ষা করছি। আগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

এদিকে নেইমারের চোট নিয়ে শঙ্কিত নন ব্রাজিলিয়ান কোচ তিতে। তার দাবি, নেইমার বিশ্বকাপে খেলবে।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ বলছে ভিন্ন কথা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমার যে ধরনের চোট পেয়েছেন, তা সারিয়ে তুলতে সময় লাগে। চোট কতটা মারাত্মক, তা নিশ্চিত হওয়ার পর সেরে ওঠার সময়টা নির্ধারণ করা যায়।

অন্যদিকে ব্রাজিলের অর্থোপেডিকস ও ট্রমাটোলজি সোসাইটির (এসবিওটি) তথ্য অনুযায়ী, চোট সাধারণ মাত্রার হলে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এর সঙ্গে কিছু ব্যায়াম ও বিশ্রামের প্রয়োজন। এসব ক্ষেত্রে তিনদিনের মধ্যেই সুস্থ হওয়া যাবে। আঘাত মাঝারি মাত্রার হলে মাঠে ফিরতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।

২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের চোটে পড়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল নেইমার। এবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। হেক্সা মিশনের শুরুতেই সার্বিয়ান ফুটবলাররা ৯ বার ফাউল করেন নেইমারকে। যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ফাউলের ঘটনা।

ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর রাত ১০টায় ও গ্রুপের শেষ ম্যাচ ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...