| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৪ গোল দেওয়ার পরেও আর্জেন্টিনার হারে যা বললেন মাশরাফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২২ ২১:৪৫:০২
৪ গোল দেওয়ার পরেও আর্জেন্টিনার হারে যা বললেন মাশরাফি

কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনাই। তবে দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। ম্যাচের বাকিটা সময় আর ফিরে আসতে পারেননি লিওনেল মেসিরা।

ম্যাচের পর হতাশ মাশরাফি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি, কিন্তু কিছুই করার নেই। এই দলকেই সমর্থন দিয়ে যেতে হবে।’

প্রথম ম্যাচে সৌদি আরবের মতো প্রতিপক্ষের কাছে হারে হিসাব বেশ কঠিন হয়ে উঠল আর্জেন্টিনার। রক্ষণই আর্জেন্টিনাকে ভুগিয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু নয়। তবে ওদের রক্ষণের চেহারাটা আরেকবার বেরিয়ে পড়ল।’

র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর দল সৌদি আরবের সঙ্গে ড্রয়ের চেয়ে ‘খারাপ’ কিছু আশা করা যায় না বলেও মনে করেন মাশরাফি। দ্বিতীয় গোলের পর ম্যাচে বেশ খানিকটা সময় পেলেও আর্জেন্টিনা ফিরে আসতে পারেনি। এটিকেও এ দলের ‘প্রকৃতি’, মাশরাফি বলেছেন, ‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ফিরে আসতে পারে না, তা আরেকবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এ অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’

মেসির এবার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ, আর্জেন্টাইন সমর্থকদের আশাও তাই অনেক। তবে মাশরাফি এমন হারের পর একটু বেশিই হতাশ, ‘ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...