আজ থেকে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের শুরু হচ্ছে
ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে একাধিক নতুন নিয়ম চালু করেছে। ইসিবি তো ফরম্যাট বদলে ১০০ বলের নতুন টুর্নামেন্ট চালু করেছে।
ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষ চালায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। তবে বিসিসিআই এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যে পরিবর্ত ক্রিকেটার ব্যবহারের নিয়ম চালু করছে, তা বদলে দিতে পারে টি-২০ ক্রিকেটের গতিপথ।ক্রিকেটে পরিবর্ত ব্যবহারের নিয়ম নতুন নয়। তবে সেটা বেশিরভাগই ফিল্ডিংয়ের ক্ষেত্রে অথবা ক্রিকেটাররা চোট পেলে ব্যবহার করতে দেখা যায়।
সাম্প্রতিক সময়ে কোভিড পরিবর্ত, কনকাশন পরিবর্তও দেখা গেছে ক্রিকেটের মাঠে। তবে ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ কৌশলগত পরিবর্ত। ম্যাচ জেতার জন্য কোনও দল পরিকল্পনামাফিক এই পরিবর্ত ক্রিকেটার ব্যবহার করতে পারবে।জেনে নেওয়া যাক ইমপ্যাক্ট প্লেয়ারের খুঁটিনাটি
১. প্রতিটি দলকে প্রথম একাদশের সঙ্গে চারজন পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে।
কোনও দল ম্যাচে এই চারজনের মধ্য থেকে একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার কারতে পারবে। অর্থাৎ, কোনও প্লেয়ারকে বসিয়ে দিয়ে তার পরিবর্ত হিসেবে নতুন কাউকে মাঠে নামাতে পারবে।২. আউট হয়ে যাওয়া ব্যাটম্যানের পরিবর্ত হিসেবে অথবা চার ওভারের বোলিং কোটা পূর্ণ করা বোলারের পরিবর্তেও ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে। পরিবর্ত প্লেয়ার মাঠে নেমে ব্যাট ও বল করতে পারবে। অর্থাৎ, একজন আউট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে বসিয়ে দিয়ে তার পরিবর্তে যাকে মাঠে নামানো হবে, তিনিও ম্যাচে ব্যাট করতে পারবেন।
সেক্ষেত্রে প্রথম একাদশের অন্য একজন ব্যাট করতে পারবেন না। মোট ১১ জনের বেশি কেউ ব্যাট করার সুযোগ পাবেন না।৩. বোলারের ক্ষেত্রে অবশ্য বিষয়টা একটু আলাদা। এখানে বোলারের সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। একজন বোলার চার ওভার বল করে উঠে গেলে তার বদলে মাঠে নেমে ইমপ্যাক্ট প্লেয়ার আরও চার ওভার বল করতে পারবেন।
৫. ম্যাচে কোনও দল ব্যাটিং বিপর্যয়ে পড়লে তারা বাড়তি ব্যাটসম্যান ব্যবহার করার সুযোগ পাবে এক্ষেত্রে। অথবা কোনও বোলার মার খেলে তার বদলে নতুন কোনও বোলারকে মাঠে নামানোরও সুযোগ থাকবে দলগুলোর কাছে।
৬. সাধারণত দুই ওভারের মাঝে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে হবে। তবে ব্যাটিং দল ওভারের মাঝে উইকেট হারালে তখনই ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে পারবে। বোলিং দল ওভারের মাঝে কোনও প্লেয়ার চোট পেলে তখনই তার বদলে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে পারবে। ইমপ্যাক্ট প্লেয়ার চোট পেলে তার বদলে সাধারণ নিয়মে পরিবর্ত ব্যবহার করা যাবে।
৭. ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। ম্যাচে উভয় ইনিংসের ১৫তম ওভার শুরু হওয়ার আগে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামানো যাবে। ১৫তম ওভার শুরু হয়ে গেলে আর ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে না। যে প্লেয়ারকে বসিয়ে দেওয়া হবে, তিনি বাকি ম্যাচে আর মাঠে নামতে পারবেন না। এমনকি পরিবর্ত ফিল্ডার হিসেবেও নয়
আপনার জন্য নির্বাচিত নিউজ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল
- ১৫০ সিসির বেশি মোটরসাইকেল মালিকদের জন্য দুঃসংবাদ
- ২০২৬-২৭ বাজেটে কোন পণ্যের দাম বাড়তে পারে, কোনটি কমবে; তালিকা দেখে নিন
- ভোরে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন লাইভ
- শুরু হল আর্জেন্টিনা-আইসল্যান্ড, সরাসরি দেখুন একক্লিকে
- ভোরে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন
- সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে
- সারাদেশে টানা বৃষ্টি কবে থেকে: বড় আপডেট দিল আবহাওয়া অফিস
- ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি কি মারা গেছেন!
- হারল বাংলাদেশ!
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- একটু পর মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ, সরাসরি দেখুন একক্লিকে
