| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

যে কারনে চিন্তিত সুর্যকুমার যাদব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ১৯:৫৯:৫২
যে কারনে চিন্তিত সুর্যকুমার যাদব

ইন্দোরে মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলের ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনে ভারত। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় চারে নামানো হয় কার্তিককে।

এই সংস্করণে জাতীয় দলে কার্তিকের ভূমিকা মূলত ফিনিশারের। ছয়-সাতেই বেশি ব্যাটিং করতে দেখা যায় তাকে। উপরে খেলার সুযোগ পেয়ে তা দুই হাতে লুফে নেন ডানহাতি ব্যাটসম্যান। ২১ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন ৪৬ রানের বিস্ফোরক ইনিংস।

চার নম্বরে নেমে আগের দুই ম্যাচেই ফিফটি করে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন সূর্যকুমার। পাঁচে নেমে এ ম্যাচে ব্যর্থ ছিলেন তিনি। এক ছক্কায় ৬ বলে রান করতে পারেন স্রেফ ৮। ভারত ম্যাচ হেরে যায় ৪৯ রানে। সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরা সূর্যকুমার হাসিমুখে বলেন, চার নম্বরে কার্তিকের তাণ্ডব তার পজিশনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।

“আমাকে এক ধাপ নিচে নেমে তার সঙ্গে জুটি গড়তে হতো। কিন্তু আজ সেটা কাজে দেয়নি। দিনেশ কার্তিকের গেম টাইমের প্রয়োজন ছিল। আমার মনে হয়, আজ সে যেভাবে খেলল, আমার চার নম্বর পজিশনই এখন ঝুঁকিতে।”

এখন পর্যন্ত ভারতের হয়ে ৩২ টি-টোয়েন্টি ইনিংসে সূর্যকুমার চার নম্বরে খেলেছেন ১৭ বার। এই সংস্করণে তার ৯ ফিফটির পাঁচটিই এই পজিশনে। একমাত্র সেঞ্চুরিও তিনি করেছেন চারে নেমেই।

মোট ৩৬ টি-টোয়েন্টি খেলা সূর্যকুমারের রান ১ হাজার ৪৫, স্ট্রাইক রেট ১৭৬.৮১। চলতি বছর ৫১ ছক্কা মেরেছেন তিনি। গড়েছেন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড।

তবে এসব পরিসংখ্যানে নজর দেন না সূর্যকুমার। বললেন, উপভোগ করতেই খেলেন ক্রিকেট।

“আমি আসলে পরিসংখ্যান দেখি না। আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে এসব পাঠায়, কিন্তু আমি সেসব দেখি না। (এই সিরিজেও) আমার ভাবনা একই ছিল, আমি কেবল উপভোগ করতে চেয়েছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...