| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাত সিরিজের খেলার সময় সূচি ও স্কোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২২ ১৩:৪৩:৪৬
সংযুক্ত আরব আমিরাত সিরিজের খেলার সময় সূচি ও স্কোয়াড়

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প করতে চেয়েছিলেন। সেই উপলক্ষ্যে ইউএই বোর্ড দুই দলের মধ্যে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নেয় বিসিবিও। চলতি মাসেই দুই দলের দুই ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বনাম আরব আমিরাত সিরিজের দুটি ম্যাচই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Rabbithole-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ জন্য দর্শকদের তাদের পছন্দের প্যাকেজ অনুযায়ী Rabbithole Prime-এ সাবস্ক্রাইব করতে হবে। এরপর ইন্টারনেট ব্যবহার করে দেশের যেকোনো প্রান্ত থেকে দুটি ম্যাচ সরাসরি দেখা যাবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসছে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিরিজের জন্য দেশ ছাড়বে টাইগাররা। সিরিজ শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন টাইগাররা।

এক নজরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের বাংলাদেশ স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল নাসুম আহমেদ, শান্ত আহমেদ। শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...