| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

তরুণ প্রজন্মকে ভুল পথে নিচ্ছে সাকিব: ব্যারিস্টার সুমন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ২২:০০:১৪
তরুণ প্রজন্মকে ভুল পথে নিচ্ছে সাকিব: ব্যারিস্টার সুমন

তিনি জানিয়েছেন সাকিবের মধ্যে সব সময় এক ধরনের টাকার খুদা তিনি দেখেছেন। যা তরুণ প্রজন্মকে ভুল পথে নিয়ে যেতে পারে। তিনি বলেন"ফেসবুকে সাকিব আল হাসানকে দেড় কোটি মানুষ ফলো করে। এদের অধিকাংশই তরুণ, সাকিবের এসব কর্মকাণ্ডে নিশ্চিতভাবে ভুল পথে অগ্রসর হবে তরুণ প্রজন্ম।"সাকিবকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

কথায় কথায় তিনি এমনটাও বলে ফেলেন "যে প্রয়োজনে আমার পরিবারের খরচ থেকে তিন লক্ষ টাকা আমি সাকিব আল হাসানকে দিতে চাই। এতেও যদি উনার টাকার প্রতি লালসা কিছুটা কমে"। সাকিবের ক্রিকেট মেধার বেশ প্রশংসা করেছেন ব্যারিস্টার সুমন। তবে তিনি এটাও বলেছেন ক্রিকেট মেধা থাকার পাশাপাশি বিবেকটাও থাকতে হবে। বাজিকরদের প্রস্তাব দেওয়ার পরও সেটি লুকিয়ে রাখার জন্য এক বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব এটিও সবাইকে মনে করিয়ে দিয়েছেন সুমন।

তিনি বলেন"এ প্রসঙ্গে তিনি এর আগেও একবার নিষিদ্ধ হয়েছেন। তার নিশ্চয়ই এ ব্যাপারে আরো বেশি সতর্ক থাকা উচিত। তিনি তরুণ প্রজন্মকে ভুল শেখাচ্ছে। তিনি শেখাচ্ছেন যে দেশের আলো বাতাস ব্যবহার করে বড় হও পরে দেশটাকে ত্যাগ কর। তিনি শিখাচ্ছেন পারলে দেশটাকে বিক্রি করে ফেলো কিন্তু নিজে ভালো থাকো।"নিশ্চিতভাবেই সাকিবের এসব বিতর্কে বেশ ক্ষুব্ধ ব্যারিস্টার সুমন।

তাই হয়তো আবেগের বশে অনেক কিছুই বলে ফেলেছেন। তবে সাকিবের এসব বিতর্কিত কর্মকাণ্ডে দেশের সব মানুষই হয়তো কিছুটা হতাশ। নিজের গোধূলি বেলায় এসে আরও কত বিতর্কে জড়াবেন দেশের ক্রিকেটের মুকুটহীন সম্রাট? নাকি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। সাকিব কি করবেন বা কি করবেন না তা বলা যে বহু মুশকিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...