| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার এশিয়া কাপের স্কোয়াডে থাকছেন সাব্বির এবং সৌম্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৭:২৮:৫৩
এবার এশিয়া কাপের স্কোয়াডে থাকছেন সাব্বির এবং সৌম্য

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তরুণ ক্রিকেটাররা আশানুরূপ পারফর্ম করতে পারেননি। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। সেক্ষেত্রে বিসিবি পরীক্ষার সুযোগ পাবে না।

তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইনজুরি। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। তবে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনজুরির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম।

তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে।

জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য ও সাব্বির রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...