| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কমলো ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১৯:৩৪:৫১
কমলো ২২ ক্যারেট সোনার দাম

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে।

বাজুসে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৩ হাজার ১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ১৯৬ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় কেনাবেচা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (Friendlies) চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ, লাইভ দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (Friendlies) উরুগুয়ের বিপক্ষে সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়ছে আর্জেন্টিনা। তবে ...