| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পরিবর্তনের ছড়াছড়ি, একাদশে শান্ত-মোস্তাফিজ নাকি বিজয়-শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ২১:২৬:০০
পরিবর্তনের ছড়াছড়ি, একাদশে শান্ত-মোস্তাফিজ নাকি বিজয়-শরিফুল

অপেক্ষা এবার সেইন্ট লুসিয়া টেস্টের। আগামীকাল শুক্রবার থেকে ড্যারেন স্যামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘পদ্মা ব্রিজ-ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ’ টেস্ট সিরিজের শেষ ম্যাচ।

১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ প্রথম টেস্টে যে দল হিসেবে ভালো খেলতে পারেনি সেটি স্পষ্ট। টপ-অর্ডারের ব্যর্থতায় ভুগতে হয়েছে গোটা দলকে।

ম্যাচের প্রথম ইনিংসে ছয়জন ব্যাটারের ‘ডাক’ বেশ প্রশ্নবিদ্ধ করেছে দলকে। এই ছয়জনে রয়েছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও নুরুল হাসান সোহান।

তবে দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয় ৪২ ও নুরুল হাসান ৬৪ রানের কার্যকর ইনিংস খেললেও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত (১৭) ও মুমিনুল হক (৪)।

প্রথম টেস্ট শেষে প্রশ্ন ওঠে মুমিনুলের একাদশে থাকা নিয়ে। অধিনায়কত্বে চাপে রান করতে ভুলে যাওয়া মুমিনুল ছেড়েছেন নেতৃত্বও। তাই এখনই হয়তো ছুড়ে ফেলা হবে না দল থেকে।

এক্ষেত্রে সেইন্ট লুসিয়া টেস্ট থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। কেন না, টেস্ট দলের বাইরে থাকা এনামুল হক বিজয়কে হুট করেই দলে যোগ করা তারই ইঙ্গিত দেয়। ২০১৪ সালে সেন্ট লুসিয়ার এই মাঠেই সব শেষ টেস্ট খেলা বিজয় করেছিলেন ৯ আর শূন্য রান।

এদিকে অ্যান্টিগা টেস্ট দিয়ে দীর্ঘ ১৬ মাস পর সাদা পোশাকের লড়াইয়ে ফেরা মোস্তাফিজ খারাপ করেননি। প্রথম ইনিংসে ১৮ ওভারে (৭ মেডেন) ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ১ মেডেন নিলেও পাননি উইকেট। তবে টেস্ট ক্রিকেটে অনিয়মিত মোস্তাফিজের জন্য টানা দুটি ম্যাচ চাপ হয়ে যাবে কী না সেটিও দেখার বিষয়।

এক্ষেত্রে আরেক পেসার শরিফুল ইসলামকে হুট করেই দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে সেইন্ট লুসিয়ায়। তাই বলাই যায়, মোস্তাফিজকে টানা টেস্ট ম্যাচের ধকল না দিয়ে একাদশে যোগ করা হতে পারে শরিফুল ইসলামকে।

অ্যান্টিগা টেস্টে বেশ দুর্দান্ত ছিল বোলাররা। পেসার খালেদ আহমেদ নেন ২ ও ৩ উইকেট, এবাদত হোসেন নেন ২টি, সাকিব আল হাসান নেন ১টি ও মেহেদী হাসান মিরাজ নেন ৪ উইকেট।

সেইন্ট লুসিয়া টেস্টের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেট-রক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...