| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অবশেষে ব্রাজিলের মাঠেই চূড়ান্ত হল আর্জেন্টিনার সেই ম্যাচের দিন তারিখ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১০:৪৩:৫৪
অবশেষে ব্রাজিলের মাঠেই চূড়ান্ত হল আর্জেন্টিনার সেই ম্যাচের দিন তারিখ

শেষমেশ খেলা বন্ধের বিষয়ে জানা যায় যে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আর্জেন্টিনার চার খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করায় ম্যাচটি খেলা যাবে না।

তবে আবার ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক ফিফার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। গতকাল ২১ জুন মঙ্গলবার সেদিনই ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে বাকি ছিল ভেন্যু নির্ধারণ।

যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনেকে (সিবিএফ) বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

তিনটি ভেন্যুর কথা ভাবছিল ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের।

আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করার কথা জানায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সেটিই হচ্ছে। স্থগিত হওয়া সেই ম্যাচটির ভেন্যুতেই ফের মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সে হবে ২২ সেপ্টেম্বরের ম্যাচটা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...