| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এই মাত্র পাওয়া: ঘোষণা করা হলো ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হাওয়া ম্যাচের চূড়ান্ত তারিখ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ২১:১৯:৪৪
এই মাত্র পাওয়া: ঘোষণা করা হলো ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হাওয়া ম্যাচের চূড়ান্ত তারিখ

সেই ম্যাচ নিয়ে মীমাংসা হয়নি এখনও। তবে ফিফার পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ব্রাজিলই ঠিক করবে কোথায় হবে ম্যাচটি।

তবে এজন্য অবশ্য আর বেশি সময় হাতে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিসয়েশনকে জানাতে হবে সিবিএফের। আর্জেন্টিনা সম্মতি দিলেই কেবল চূড়ান্ত করা যাবে সেই ভেন্যু।

এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবেছে ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার কথা ভাবছে ব্রাজিল।

আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক্ষেত্রে অবশ্য অন্য কোনো দলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলা সম্ভব নাও হতে পারে। কেননা আর্জেন্টিনার সঙ্গে আরেকটি দলকে স্বাগত জানানো বেশ কঠিনই হবে ব্রাজিলের জন্য।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার বৈঠকে বসেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বুধবার তারা আর্জেন্টিনা ও ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানালেই বোঝা যাবে, শেষ পর্যন্ত কোন মাঠে সুপার ক্লাসিকো ম্যাচটি হতে পারে। বিশ্বকাপ বাছাইয়ের বিচারে এ ম্যাচটি অবশ্য গুরুত্বহীন। কেননা এরই মধ্যে ৪৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত ব্রাজিলের। দুইয়ে থাকা আর্জেন্টিনাও ৩৯ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থানে পাকাপোক্ত। তাই মূলত দুই দলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই খেলা হবে ম্যাচটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...