বিসিবি ‘হ্যাঁ’, মুস্তাফিজ ‘না’
তবে বোর্ড চাইলেও আপাতত টেস্টে অনিহা তরুণ পেসারের। অনেকদিন ধরে টেস্টের বাইরে থাকা মোস্তাফিজ টেস্টে ফিরতে আরও সময় নিতে চান। বিজ্ঞাপন
মোস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারতে। সাদা পোশাকের ক্রিকেটের বাইরে অনেকদিন যাবত। গত মার্চের শেষভাগ থেকে আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত মোস্তাফিজ। ফলে হুট করে টেস্টে না ফিরে আরেকটু সময় নিতে চান তিনি।
এদিকে, বোর্ড চাইছে তাসকিন, শরিফুলের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক মোস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বিমানে চেপে বসবে বাংলাদেশ দল। হাতে সময় বেশি নেই, ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট খেলতে অনিহা মোস্তাফিজের। বিজ্ঞাপন
শনিবার (২১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ বিষয়ে বলেন, ‘তার লজিকটা হচ্ছে সে দুইমাস ধরে ওখানে (আইপিএল) আছে। অনেকদিন ধরেই (টেস্টের) বাইরে আছে। বলছে আমার লম্বা একটা সময় চলে যাচ্ছে। মানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি বলতে পারে সে ফিট না। আমরা বলেছি, তুমি (দেশে) আসো দেখা যাবে কি করা যায়। মনে হচ্ছে যে ও খেলতেও পারে। কিন্তু এটা আমরা কালকে জানতে পারবো।’
শনিবার দুপুরে বৈঠক করেছেন তিন নির্বাচক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নিয়েই মূলত তাদের এই বৈঠক। জালাল ইউনুস জানালেন, আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। মোস্তাফিজ থাকছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে তখনই। বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি সে টেস্ট খেলুক। অ্যাটলিস্ট ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি, আমরা তোমাকে চাই। দেখা যাক সে কী বলে। এটা কালকের মধ্যেই পরিস্কার হয়ে যাবে। কালকেই দল পাবেন আপনারা, তখন বুঝতে পারবেন। কালকের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের টিম দিয়ে দেবে নির্বাচকরা, সেটা দেখলেই বুঝতে পারবেন।’
জালাল ইউনুস বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে। মোস্তাফিজ চাচ্ছিল না খেলতে। খেলতে হবে। কারণ, আমাদের দুইটা ফ্রন্ট লাইনের বোলার নাই। গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি মোস্তাফিজের সার্ভিস খুব গুরুত্বপূর্ণ এখানে। তার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। আমার মনে হয় কালকে আপনারা টিম দিলে বুঝতে পারবেন।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
