| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবশেষে মুশফিকের স্ত্রীকে সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৫:০২:১৪
অবশেষে মুশফিকের স্ত্রীকে সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন পাপন

পাপনের উদ্দেশ্যে লিখেন, ‘আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?’ এবার বিসিবি সভাপতি দিলেন তার সমুচিত জবাব। পাপন বললেন, ‘সাকিব বাদে সবারই বিকল্প রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তাদের চাওয়া সিনিয়ররা হাসিমুখে বিদায় নিক। তারা সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে বিসিবিই সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি অফফর্মের কারণে তুমুল সমালোচনার শিকার হয়েছেন মুশফিকুর রহীম। যেকারণে বিসিবি বসের বার্তাটা ফর্মহীন মুশফিকের ঘাড়েও বর্তায়। তবে গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাপন দাবি করেন, মুশফিকের কথা একবারও বলেননি তিনি।

পাপন বলেন, ‘আসলে এগুলো কেনো বলা হচ্ছে আমি জানি না। সেদিন কিছু খবরের শিরোনাম দেখলাম, আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।’

পাপন জানান, তিনি নন; সাংবাদিকরাই মুশফিক ইস্যু টেনেছেন তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম, সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। এখানে মুশফিক আসলো কোত্থেকে!’

সিনিয়র খেলোয়াড়দের নিয়ে পাপনের দেয়া সেই বক্তব্যের বিপরীতে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

মুশফিকের স্ত্রীর এই স্ট্যাটাসের বিপরীতে পাপন জানান, শুধু মুশফিক কেন স্বয়ং তারও বিকল্প রয়েছে। পাপন বলেন, ‘এখন পর্যন্ত যেসকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...