সুমনের গোলেও বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়
গতকাল ১৪ মে শুক্রবার মরক্কোর মারাকেশে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে অংশ নেয় বাংলাদেশ আইনজীবী সুমনের দল।
এর আগে ৮ মে অনুষ্ঠিত প্রথম ম্যাচে রিপাবলিক অব কঙ্গোর কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। পরের দিন নিজেদের ২য় ম্যাচে বিশ্বে ফুটবলের রাজা খ্যাত দেশ ব্রাজিলের কাছে ৭-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ দল। এরপর তৃতীয় ম্যাচেও ইসরায়েলের কাছে ৭ -০ গোলে ধরাশায়ী হয় আইনজীবী সুমনরা।
চতুর্থ ম্যাচে বিশ্বে চমৎকার ফুটবলের নীল দেশ খ্যাত ফ্রান্সের কাছেও পরাজিত হন সুমনরা। তবে খেলায় প্রথম গোলটি করেছিলো বাংলাদেশ।
চতুর্থ ম্যাচ নিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জাগো নিউজকে বলেন, আজ ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরেছি। কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে আইনজীবী বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে গোল করার ভাগ্য হয়েছে আমার।
এদিকে, খেলায় হারলেও মনোবল হারাননি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন।
তিনি বলেন, ব্রাজিলের পর ফ্রান্সের মানুষও জন্মগতভাবে ফুটবলার। তাদের দেশের ফুটবল খেলোয়াড় থেকে আইনজীবী হয়। আর আমরা আইনজীবী হওয়ার পর খেলার চেষ্টা করছি। তারপর আমরা নিজেরা উদ্যোগ নিয়ে খেলতে এসেছি। কোনো প্রণোদনা পাইনি।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের আইনজীবীদের বিপক্ষে খেলতে পেরেছি, এটিই বড় বিষয়। এখানে জয়-পরাজয় বড় বিষয় নয়। এখানে খেলতে এসে অনেক কিছু শিখছি আমরা, যোগ করেন ব্যারিস্টার সুমন।
এর আগে, গত ৭ মে শুরু হয় আইনজীবীদের ২০তম ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ আইনজীবী দলের অধিনায়ক সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক। সহ-অধিনায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক।
বর্তমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট বিপু, ইয়াসিন, আশরাফ, হান্নান, নাজমুল, মনির, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, অ্যাডভোকেট টিপু, বাবু ও স্বপন এ ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছেন।
দলের কোচ হিসেবে আছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও ম্যানেজার হিসেবে আছেন ফরহাদ হোসেন নিয়ন।
১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।
২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ছয়টি বিভাগে অংশ নিচ্ছে।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশ নিচ্ছে। গত ৫ মে এই বিশ্বকাপে অংশ নিতে মরক্কোর মারাকেশে যান ব্যারিস্টার সুমনসহ আইনজীবীদের একটি দল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
