| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

একাদশে ফিরলেন সাকিব, স্বস্তিতে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১২:০৫:৩৫
একাদশে ফিরলেন সাকিব, স্বস্তিতে বিসিবি

নিজেই জানিয়ে দিলেন লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব অংশ নেবেন। মানসিক অবসাদ আর পারিবারিক দুঃসময় সব কিছু পেছনে ফেলে সাকিব আবারও মাঠে ফিরছেন, দলের হয়ে খেলায় অংশ নিচ্ছেন- বিষয়টি স্বস্তি দিচ্ছে টিম ডিরেক্টর সুজনকে।

তিনি বলেন, ‘এই কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। ভালো খেলা গুরুত্বপূর্ণ। হার-জিত তো নির্ধারণ হবে ৫ দিন খেলার পর। আমার চাওয়া দল প্রক্রিয়া আর পরিকল্পনা অনুযায়ী খেলুক। নিজেদের কন্ডিশনে চাপও থাকবে। সাকিব এসেছে, দলের ভারসাম্য ভালো হবে। আশা করি ভালো করব।’

সাকিবকে নিয়ে আলাদাভাবে স্বস্তি প্রকাশ করতেও দেখা গেল সুজনকে। তিনি জানান, ‘সাকিব তো দলের জন্য বাড়তি প্রেরণা। যেকোনো অধিনায়ক চাইবে সাকিবের মত খেলোয়াড় দলে থাকুক, যে ম্যাচ উইনার। সাকিব আসায় দলের শক্তি অনেক বাড়বে, কম্বিনেশন সাজানো সহজ হবে।’

সাকিব দলে ফিরলেও চোটের কারণে এই সিরিজে খেলা হবে না দুই নিয়মিত সদস্য তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। তবে তাদের অনুপস্থিতি অন্য কারও জন্য বাড়তি সুযোগ, মনে করিয়ে দিলেন দলের প্রধান কর্তা।

সুজন বলেন, ‘মিরাজ-তাসকিনকে অনেক মিস করব অবশ্যই। এটা জীবনেরই অংশ। খেলার নিয়মিত শব্দ ইঞ্জুরি। তবে যারা সুযোগ পাচ্ছে ওদের জন্য বড় মঞ্চ নিজেকে প্রমাণের। আশা করি সুযোগ কাজে লাগাবে। দল ভারসাম্যপূর্ণ লাগছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...