| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হুট করেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২২ ২১:৪০:২০
হুট করেই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ!

নিজস্ব প্রতিবেদক: পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। বিশ্বব্যাপী প্রভাব ফেলা এই ত্রুটির কারণে অন্যান্য কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে ডাউন করা হয়েছে।

বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। প্রোগ্রামিং ভাষা PHP-তে দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি (Vulnerability) চিহ্নিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি নিরাপত্তা উদ্বেগের কারণেই সাইবার স্পেস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা মূল্যায়ন ও টেকনিক্যাল পরীক্ষা শেষ হলেই ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে। শুধু বাংলাদেশ ব্যাংকই নয়, পিএইচপি দিয়ে তৈরি আরও কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও একইভাবে বন্ধ রাখা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি (AFP)-র তথ্যমতে, এই সিকিউরিটি লুপহোলের কারণে হ্যাকাররা দূর থেকেই সার্ভারে অনাকাঙ্ক্ষিত কমান্ড দিয়ে প্রবেশ করতে পারে। ফলে সার্ভারে থাকা গোপনীয় ফাইল, ডেটাবেস এবং স্পর্শকাতর তথ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এই একই আশঙ্কায় ইতিমধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি সংস্থা এবং ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বিশেষজ্ঞদের মতে, PHP দিয়ে তৈরি সব ওয়েবসাইটই যে ঝুঁকিতে রয়েছে—বিষয়টি তেমন নয়। ঝুঁকি নির্ভর করছে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি পিএইচপি-র কোন ভার্সন ব্যবহার করছে এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন, তার ওপর।

এদিকে, সরকারি নির্দেশক প্ল্যাটফর্ম ‘এটুআই’ (a2i)-এর কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় তথ্য বাতায়নের (National Portal Framework) আওতাধীন প্রায় ৩৬,৫০০টি ওয়েবসাইট পিএইচপি দিয়ে তৈরি নয়। ফলে এগুলোতে সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে অন্যান্য সরকারি ওয়েবসাইটের নিরাপত্তা পুনর্নিরীক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি BGD e-GOV CIRT দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে:

???? ব্যবহৃত PHP ভার্সনটি তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা।

???? নিরাপত্তার সাম্প্রতিক আপডেটগুলো দ্রুত ইনস্টল করা।

???? আপডেট দেওয়া সম্ভব না হলে আপাতত সার্ভার অ্যাক্সেস সীমিত করা এবং অনাকাঙ্ক্ষিত সংযোগ মনিটর করা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...