| ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

বিমানের কার্পেটের নিচে সাপ, বাতিল হলো ফ্লাইট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২১ ১৯:২২:৪৫
বিমানের কার্পেটের নিচে সাপ, বাতিল হলো ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: বিমানের কার্পেটের নিচে পাওয়া গেল প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা একটি জীবন্ত সাপ। উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ার পর নিরাপত্তার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জাপানের ফুকুওকা বিমানবন্দরে।

দ্য জাপান ডেইলির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিমানটির ভেতরে সাপটি দেখতে পান এক মেকানিক। পরে বিশেষজ্ঞরা সাপটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার (জেএসি) মঙ্গলবার জানায়, বিমানের কার্পেটের নিচে সাপটি পাওয়া যায়। সেটিকে পরে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে সাপটি বিমানের ভেতরে প্রবেশ করল, তা এখনো জানা যায়নি।

জেএসি আরও জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা আগে ঘটেনি।

বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। সেখান থেকে একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

কিন্তু উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের কার্পেটের নিচে সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

বিমানের মতো নিয়ন্ত্রিত পরিবেশে কীভাবে সাপটি ঢুকল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জেএসি এখনো কোনো নির্দিষ্ট কারণ জানায়নি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...