দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস শুরু হবে।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোহাগ/
