| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০১ ০৭:৪১:২৪
বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক::জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর, বাগসারা ও আশপাশের এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া তেঘর থেকে বাগধানী পর্যন্ত এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলের উত্তেজনায় আবারও মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...