| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দেশের আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৮:৫১:১৫
দেশের আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। প্রতি ভরি সোনা বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রামকে বোঝানো হয়েছে।

নতুন দর অনুযায়ী সোনার দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, বেড়েছে ২ হাজার ৯৯ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা, বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা, বেড়েছে ১ হাজার ১০৮ টাকা

এর আগে কয়েক দিনের ব্যবধানে সোনার দাম টানা কমেছিল। সর্বশেষ কমার পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারিত রয়েছে। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

গয়না কেনার সময় নির্ধারিত সোনার দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যোগ হতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...