নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশের সম্ভাবনা থাকায় দিনভর এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। তবে বৃহস্পতিবার ঠিক কখন গেজেট প্রকাশ হবে বা শেষ পর্যন্ত আজই প্রজ্ঞাপন জারি হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এর আগে কয়েক দফায় পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময় সামনে এলেও তা হয়নি। এবার ১০ সেপ্টেম্বরকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলের খসড়া প্রণয়ন, যাচাই-বাছাই এবং প্রশাসনিক বিভিন্ন ধাপ শেষ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রক্রিয়া শেষে খসড়াটির ভেটিংও সম্পন্ন হয়েছে। এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দিনের যেকোনো সময় গেজেট প্রকাশ হতে পারে। এ কারণে সরকারি চাকরিজীবীদের নজর এখন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) কার্যক্রমের দিকে।
২০ গ্রেডে নতুন বেতন কত
প্রস্তাবিত নবম পে-স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে বর্তমানের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হতে পারে।
এ ছাড়া ৯ম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৪৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
কোন গ্রেডে কত বেতন
| গ্রেড | বর্তমান মূল বেতন | প্রস্তাবিত মূল বেতন | ১ম ধাপ | ২য় ধাপ | ৩য় ধাপ |
|---|---|---|---|---|---|
| ১ম | ৭৮,০০০ | ১,৫৬,০০০ | ১,০৯,২০০ | ১,৩২,৬০০ | ১,৫৬,০০০ |
| ২য় | ৬৬,০০০ | ১,৩২,০০০ | ৯২,৪০০ | ১,১২,২০০ | ১,৩২,০০০ |
| ৩য় | ৫৬,৫০০ | ১,১৩,০০০ | ৭৯,১০০ | ৯৬,০৫০ | ১,১৩,০০০ |
| ৪র্থ | ৫০,০০০ | ১,০০,০০০ | ৭০,০০০ | ৮৫,০০০ | ১,০০,০০০ |
| ৫ম | ৪৩,০০০ | ৮৬,০০০ | ৬০,২০০ | ৭৩,১০০ | ৮৬,০০০ |
| ৬ষ্ঠ | ৩৫,৫০০ | ৭১,০০০ | ৪৯,৭০০ | ৬০,৩৫০ | ৭১,০০০ |
| ৭ম | ২৯,০০০ | ৫৮,০০০ | ৪০,৬০০ | ৪৯,৩০০ | ৫৮,০০০ |
| ৮ম | ২৩,০০০ | ৪৬,০০০ | ৩২,২০০ | ৩৯,১০০ | ৪৬,০০০ |
| ৯ম | ২২,০০০ | ৪৪,০০০ | ৩০,৮০০ | ৩৭,৪০০ | ৪৪,০০০ |
| ১০ম | ১৬,০০০ | ৩২,০০০ | ২২,৪০০ | ২৭,২০০ | ৩২,০০০ |
| ১১তম | ১২,৫০০ | ২৫,০০০ | ১৭,৫০০ | ২১,২৫০ | ২৫,০০০ |
| ১২তম | ১১,৩০০ | ২৪,৩০০ | ১৬,৫০০ | ২০,৪০০ | ২৪,৩০০ |
| ১৩তম | ১১,০০০ | ২৪,০০০ | ১৬,২০০ | ২০,১০০ | ২৪,০০০ |
| ১৪তম | ১০,২০০ | ২৩,৫০০ | ১৫,৫২০ | ১৯,৫১০ | ২৩,৫০০ |
| ১৫তম | ৯,৭০০ | ২২,৮০০ | ১৪,৮৬০ | ১৮,৭৩০ | ২২,৮০০ |
| ১৬তম | ৯,৩০০ | ২১,৯০০ | ১৪,৩৪০ | ১৮,১২০ | ২১,৯০০ |
| ১৭তম | ৯,০০০ | ২১,৪০০ | ১৩,৯৬০ | ১৬,২০০ | ২১,৪০০ |
| ১৮তম | ৮,৮০০ | ২১,০০০ | ১৩,৬৮০ | ১৭,৩৪০ | ২১,০০০ |
| ১৯তম | ৮,৫০০ | ২০,৫০০ | ১৩,৩০০ | ১৬,৯০০ | ২০,৫০০ |
| ২০তম | ৮,২৫০ | ২০,০০০ | ১২,৯৫০ | ১৬,৪৭৫ | ২০,০০০ |
ভাতা কার্যকর হবে পরে
নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতায় পরিবর্তন ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
তবে গেজেট প্রকাশের পরই বেতন, ধাপ ও ভাতাসংক্রান্ত এসব বিষয় চূড়ান্তভাবে নিশ্চিত হবে।
সব মিলিয়ে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবারই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, নাকি গেজেট প্রকাশের জন্য আরও অপেক্ষা করতে হবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
