দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বুধবার সোনার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এদিকে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম ১৩ হাজার ৪৮৫ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দর অনুযায়ী ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে অন্যান্য ক্যাটাগরির সোনার দামও কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
ফলে দোকানে গহনা কেনার সময় ঘোষিত সোনার দামের পাশাপাশি ভ্যাট ও মজুরিও যুক্ত হবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
