| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১০ ১৫:৫২:৫০
মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস!

নিজস্ব প্রতিবেদক: মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি চেয়ে চিন্ময় কৃষ্ণের পক্ষে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।

আবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারায় তার অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে অংশ নেওয়া চিন্ময় কৃষ্ণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে প্রয়োজনীয় সময়ের জন্য প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ শেষকৃত্যে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

আবেদনের সঙ্গে সন্ধ্যা রাণী ধরের মৃত্যু সনদ এবং আবেদনকারী রঞ্জন কুমার ধরের পরিচয়পত্রের ফটোকপিও জমা দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে হাটহাজারীর পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম সূত্র জানিয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন হবে।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...